২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোনালাপ প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে রিট

গণমাধ্যমসহ যে কোনো মাধ্যমে দুই নেত্রীর ফোন সংলাপ প্রচার বন্ধ করার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট করেছেন এক আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2013, 12:01 AM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক হোসেন এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে বাদী হিসাবে রয়েছেন আইনজীবী আব্দুল্লাহ আল বাকী।

এছাড়াও দুই নেত্রীর ফোন সংলাপ গণমাধ্যমে প্রচার করা কেন অবৈধ হবে না এবং প্রচারকারীদের বিরুদ্ধে কেনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, মর্মে রুল প্রার্থণা করা হয় রিটে।

রিটকারী আব্দুল্লাহ আল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উভয়ের সম্মতি ছাড়া দুই নেত্রীর ফোন সংলাপ প্রকাশ ও প্রচার তথ্য প্রযুক্তির ৬৩ ধারা অনুসারে দণ্ডনীয়। এতে অভিযুক্তের দুই বছরের সাজা হতে পারে। এছাড়া এর মাধ্যমে সংবিধানের ৪৩ (খ) অনুচ্ছেদের লঙ্ঘণ হয়েছে, যেখানে মানুষের ব্যক্তিগত গোপনীয় রক্ষার কথা বলা হয়েছে।

তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব, বিটিভির মহাপরিচালক, বেসরকারি টিভি চ্যানেল অউনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি এবং ডিইউজে ও বিএফইউজের উভয় অংশের সেক্রেটারিকে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার এস এম জুলফিকার আলী জুনো অন্য এক আইনজীবী ওই সংলাপ প্রকাশকারীদের এক মাসের মধ্যে ব্যবস্থা চেয়ে তথ্যমন্ত্রী ও তথ্য সচিবকে উকিল নোটিস দিয়েছিলেন।

দেশজুড়ে অনিশ্চয়তার মধ্যে গত ২৬ অক্টোবর বহুল আলোচিত টেলিফোন আলোচনায়য় অংশ নেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা ও বিরোধি দলীয় নেত্রী খালেদা জিয়া। তারা পরস্পরের মধ্যে ৩৭ মিনিট কথা বলেন। যা পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। প্রচার হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।