ব্রাহ্মণবাড়িয়ায় আ. লীগ নেতার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জহিরুল হক খান মারা গেছেন।
শনিবার বাদ মাগরিব জেলার লোকনাথ ময়দানে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাযার আগে বীর প্রতীক খেতাব পাওয়া এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়।
পরে মুক্তিযুদ্ব বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার, জেলা বিএনপির সভাপতি হারুন আল রশিদ, আওয়ামী লীগের সভাপতি এমদাদুল বারী তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
হৃদরোগে আক্রান্ত হয়ে এই মুক্তিযোদ্ধা সকাল ১১টায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী এবং চার পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন জানান, জহিরুল হক খানের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ তিনদিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে।
