২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুর্ঘটনায় চার ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 05:19 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শনিবার বেলা ৩টার দিকে চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী হামিদুল হক।

সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস সকাল ১১টায় কসবার শশীদল ও রাজাপুর স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছলে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পরপরই আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে কাজ শুরু করে।

হামিদুল হক বলেন, উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়ার পর চলাচল স্বাভাবিক হয়েছে।