২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় ট্রেন লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল চলাচল প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 12:26 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শনিবার সকাল ১১টায় কসবার শশীদল ও রাজাপুর স্টেশনের মাঝামাঝি স্থানে সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়।

এর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে কাজ শুরু করে বলে জানানন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হুমায়ুন কবীর।

কুমিল্লা রেলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী হামিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার বিষয়ে হুমায়ুন কবীর বলেন, সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস শশীদল স্টেশন পেরিয়ে কিছুদুর যাওয়ার পরপরই ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।