২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় মালয়শিয়াগামী ৩৬ জন আটক

সাগর পথে অবৈধভাবে মালয়শিয়ায় যাওয়ার পথে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী থেকে ৩৬ জনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 12:29 AM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শুক্রবার রাত ১০ টার দিকে উখিয়ার ইনানী সমুদ্র সৈকত থেকে তাদের আটক করা হয়।

উখিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া জানান, সমুদ্র পথে অবৈধভাবে মালয়শিয়া যাওয়ার মুহূর্তে এই ৩৬ জনকে আটক করা হয়। আটক সবাই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

আটকদের জিজ্ঞাসাবাদ করে দালাল চিহ্নিত করার পর এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার টেকনাফে আরো ১৬ জনকে আটক করে বিজিবি সদস্যরা।