২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে দুই সন্তানের জননীকে ‘ধর্ষণ“

ফেনীর দাগনভুঁঞা উপজেলার দক্ষিণ চন্ডিপুর গ্রামে দুই সন্তানের জননীকে ধর্ষণের পর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 09:45 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বৃহস্পতিবার রাতে এলাকার যুবক বসুরহাট সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. ইলিয়াছ (২০) ওই গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণ করে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও নির্যাতিতার স্বজনরা জানান।

শুক্রবার ভোরে ওই গুহবধূকে প্রথমে দাগনভুঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই গৃহবধূর শরীরে ধর্ষণ ও আঘাতের আলামত পাওয়া গেছে।

স্থানীয় ইউপি মেম্বার কামাল উদ্দিন জানান, দাগনভুঁঞা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর গ্রামের নুরুল হকের ছেলে মো. ইলিয়াছ মধ্যরাতে প্রতিবেশী এই গৃহবধূকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ এবং পরে ধারালো ছোরা দিয়ে স্পর্শকাতর অঙ্গে আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনা কাউকে জানালে বা মামলা করলে তার দুই সন্তানকে হত্যা করা হবে বলেও হুমকি দিয়ে যায়। ওই রাতে গৃহবধূর স্বামী বাড়ি ছিলেন না।

দাগনভুঁঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, তিনি স্থানীয় সাংবাদিকদের কাছে ঘটনাটি তিনি শুনেছেন।

তবে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি বলে তিনি জানান।