২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

জয়পুরহাট সদরে ধান কাটা নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন চারজন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 06:39 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

শুক্রবার দুপুরে ধারকী সোটাহার গ্রামে এ সংঘর্ষে নিহত নূরুল ইসলাম (৫৫) হিচমী গ্রামের মজির উদ্দিনের ছেলে।

আহতরা হলেন ধারকী সোটাহার গ্রামের প্রয়াত ফেরাজ উদ্দিনের ছেলে আব্দুর রউফ (৩৫), আব্দুর রউফের ছেলে আরিফ (১৩), মোহাম্মদ আলীর ছেলে রুহুল আমীন (২০), হিচমী গ্রামের গুনি মন্ডলের ছেলে মোজাহার আলী (৫০) এবং ক্ষেতলাল উপজেলার তিলাবুদুল গ্রামের সাহেব আলীর ছেলে ছানোয়ার হোসেন (৩৫)।

তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, ধারকী সোটাহার গ্রামের আমান উল্লাহ্ ও আব্দুর রউফের মধ্যে কয়েকবিঘা বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

দুপুরে দুপক্ষ লোকজন নিয়ে ধান কাটতে গেলে সংঘর্ষ শুরু হয়।

আহত নূরুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যূ হয়।

মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।