২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় যুবক খুন

রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 06:38 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

নিহত নেপাল দাস (২৫) ফ্রিজ মেরামতকারী একটি দোকানের কর্মচারী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওয়ারি থানার ওসি তপন চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আর কে মিশন রোডের একটি ফ্রিজ মেরামতকারী দোকানের কর্মচারী নেপাল বিকালে দোকান বন্ধ করার সময় কয়েকজন যুবক এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

আহত নেপালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

“পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে,” বলেন ওসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, নেপালের বুক ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।