২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের পথে জয়

নির্বাচন সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলে দুই দিনের সফরের অংশ হিসাবে গোপালগঞ্জের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়।   

রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 10:39 AM

Updated : 25 Apr 2022, 07:28 PM

শুক্রবার সকাল সাড়ে ৯টার জয়ের গাড়িবহর গণভবন থেকে রওনা হয়।

ঢাকা-মাওয়া সড়কপথে মুন্সীগঞ্জ, মাওয়া, মাদারীপুর হয়ে গোপালগঞ্জ পৌঁছাবেন জয়।

এর আগে শ্রীনগর, মাওয়া ঘাট, ভাঙ্গা, শিবচর ও মকসুদপুরে পথসভা ও কর্মীসভা করবেন আওয়ামী লীগ সভাপতির ছেলে। 

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনও করবেন তিনি। 

গোপালগঞ্জে রাত কাটিয়ে শনিবার জয় রওনা হবেন আরো দক্ষিণে।

বাগেরহাট ও খুলনা হয়ে তিনি যশোরে যাবেন। পথে অংশ নেবেন বেশ কেয়েকটি কর্মীসভায়।

নির্বাচন সামনে রেখে সরকারের উন্নয়নের কথা মানুষকে জানাতে এর আগে গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর বৃহত্তর মংমনসিংহে প্রচারাভিযান চালান জয়। বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নিয়ে অগ্রযাত্রা ধরে রাখতে নৌকায় ভোট দেয়ারও আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্রপ্রবাসী জয় সেখানে পরিবারের সঙ্গে কোরবানির ঈদ কাটিয়ে গত ৩০ অক্টোবর আবার দেশে ফেরেন।