২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লার রায়: ‘ঠিক হয়নি কার্যকরের পদক্ষেপ’

আপিল বিভাগ যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার পরের পদক্ষেপ এখনো সরকার ঠিক করেনি সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2013, 12:39 AM

Updated : 23 Aug 2022, 07:12 PM

আইনমন্ত্রী শফিক আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসার উত্তরে বলেন, “জেল কোড যদি কার্যকর না হয়, সে ক্ষেত্রে কার্যকর কিভাবে হবে, সেটা আমরা এখনো অ্যাক্সামিন করে দেখিনি।

“পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপর এটা নিয়ে কথা বলা যাবে।”

এর আগে এক অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “কাদের মোল্লার আপিলের রায় নিষ্পন্নাধীন। আইন তার নিজস্ব গতিতে চলবে। নির্বাহী পদে বসে এই বিষয়ে কথা বলা ঠিক হবে না।”

প্রায় দেড়মাস আগে গত ১৭ সেপ্টেম্বর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রথম চূড়ান্ত রায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেয় সর্বোচ্চ আদালত।

আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পর রাষ্ট্রপক্ষ, প্রসিকিউশন ও তদন্ত সংস্থার পক্ষ থেকে কারাবিধি (জেল কোড) অনুসারে রায় কার্যকরের কথা বলেন।

তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউশন টিমের সমন্বয়ক এম কে রহমান বলেন, “ট্রাইব্যুনাল আইনে জেল কোডের কথা বলা হয়নি। সরকার কার্যকর করবে বলা হয়েছে। রায় হাতে পাওয়ার পর সরকার যে কোনো সময় কার্যকর করতে পারে।”

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও এতে সহমত পোষণ করেন।

গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের পরিউভয় পক্ষ আপিল করে। আইনে ৬০ দিনের মধ্যে এ ধরনের আপিল নিষ্পত্তির বিধান থাকলেও রায় দিতে এর দ্বিগুণের বেশি সময় লাগে।