২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুলছাত্রের মৃত্যু

নড়াইলের নড়গাতি উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মৃত দুই কিশোর হল নরাগাতির ডুমুরিয়া গ্রামের বাবু মোল্লার ছেলে সাকিব মোল্লা (১৪) এবং পুটিমারি গ্রামের রফিক ফকিরের ছেলে মেহেদী হাসান ফকির (১৪)। এরা বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী জানান, সাকিব ও মেহেদী সকালে প্রাইভেট পড়ার জন্য মোটরসাইকেলে বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যাচ্ছিল।

মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সামনে বিপরীতমুখী একটি বাইসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়।

স্থানীয়রা উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।