২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপাল থেকে সরে যেতে আনু মুহাম্মদের আহ্বান

দিল্লি গিয়ে ভারত সরকারকে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে যাওয়ার আহবান জানিয়েছেন তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা বিনতে রহমান, দিল্লি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 12:16 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বুধবার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে দিল্লি ফোরামের আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, “ভিডিও কনফারেন্স আর রিমোট কনট্রোলের মাধ্যমে সুন্দরবন বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করা যেতে পারে, কিন্তু রিমোট কনট্রোল দিয়ে বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না “

এর আগে গত ২৪ অক্টোবর থেকে ফুলবাড়ী আন্দোলনের ৭ জন প্রতিনিধি ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ, ঝারিয়া, রামগড়, হাজারিবাগ এলাকার কয়লা খনি এবং ভারতের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের রাজধানী হিসাবে খ্যাত মধ্য প্রদেশের সিঙরুলি এলাকার কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।

ভারতের বিভিন্ন আ্যক্টিভিস্ট গ্রুপের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় সভায় তেল গ্যাস রক্ষা কমিটি প্রতিনিধি দলের এই নেতা বলেন, “এই পরিদর্শনে আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যকার অনেক পার্থক্য দেখতে পেয়েছি।

“এখানকার কয়লা খনিগুলো সবই পাহাড়ী এলাকায়, কৃষি অনুপযুক্ত জমিতে এবং এর মালিক ভারতের সরকার বা ব্যক্তিগত মালিকানাধীন আর উৎপাদিত কয়লা দিয়ে যে সব বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, সেই বিদ্যুৎ ভারতেই ব্যবহৃত হচ্ছে।

কিন্তু বাংলাদেশের ক্ষেত্র্রে ভৌগলিক পরিস্থিতি তো ভিন্নই। এছাড়া সরকারের চুক্তিতে বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে উত্তোলিত কয়লা রপ্তানির কথা বলা হয়েছে।”

ভারতের রাজধানী দিল্লিতে দিল্লি ফোরামের আহবায়ক সঞ্জীব কুমারের সভাপতিত্বে এ সভায় সুন্দরবন ধ্বংসে দুই দেশের সরকারের নেয়া প্রকল্পের বিরুদ্ধে দুই দেশের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান অর্থনীতির এ অধ্যাপক।

সুন্দরবন বাঁচাতে ও প্রতিরোধের নতুন দৃষ্টান্ত তৈরির আহ্বান জানান তিনি।

ভারতের জনগণ তাদের সরকারের পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হলে বাংলাদেশের জনগণের ভারত সম্পর্কে শত্রুতা নয়, বন্ধুত্বময় ধারণা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।