২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভে গাজীপুরে ২০ কারখানায় ছুটি

শ্রমিক বিক্ষোভের কারণে গাজীপুরে ২০টি কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 09:54 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বুধবার দুপুর পৌনে ১টার দিকে ওই এলাকার ২০টি কারখানা এ ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে ইন্টার স্টফ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

কালিয়াকৈর উপজেলা শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. জাকির হোসেন জানান, সকাল ৮টা থেকে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার সব কারখানার শ্রমিকেরা ন্যূনতম আট হাজার টাকা মজুরির দাবিতে কর্মবিরতি শুরু করে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার দিকে কয়েকটি কারখানায় শ্রমিকেরা ভাংচুর চালায় এবং বিক্ষোভ করে।

দুপুরে সমঝোতার জন্য মালিক ও শিল্প পুলিশের সঙ্গে যৌথসভা হয়। এতে শ্রমিকরা দাবিতে আদায়ে অনড় থাকে ।

মালিকপক্ষের প্রতিনিধিরা চলমান অবস্থাকে ঝুঁকিপূর্ণ দাবি করে কারখানায় ছুটি ঘোষণা করে।

একই দাবিতে শ্রমিক কারখানায় ভাংচুর শ্রমিকরা করায় গত মঙ্গলবারও এ এলাকার ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল।