বেনাপোলে সাড়ে ৪শ কেজি ইলিশ জব্দ
ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে সাড়ে ৪শ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।
বুধবার দুপুরে বেনাপোল চেকপোস্টের উত্তরে সাদিপুর সীমান্ত থেকে রপ্তানিনিষিদ্ধ এসব ইলিশ আটক করা হয় বলে জানান যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান।
মতিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদিপুর দিয়ে ভারতে পাচারের সময় নয়টি বাক্সে থাকা ৪৫০ কেজি ইলিশ আটক করে বিজিবির চেকপোস্ট বিওপির টহল দল।
“মাছগুলো বেনাপোল কাস্টমসের শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।”
আটক মাছের মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
