২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বাকলিয়ায় শিবিরের হাতবোমা বিস্ফোরণ

চট্টগ্রামের বাকলিয়ায় চার থেকে পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 04:28 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বাকলিয়া থানার ওসি মো. মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুর দেড়টার দিকে রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

তিনি বলেন, “ছাত্র শিবিরের লোকজন রাহাত্তারপুলে জড়ো হচ্ছে খবর পেয়ে আমরা সেখানে যাই। কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা চার থেকে পাঁচটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।”

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।