২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ফরিদপুরের বোয়ালমারী-মাঝকান্দি সড়কের জয়নগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 11:15 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নিহত পাভেল শেখ (১৭) মধুখালী উপজেলার সদর ইউনিয়নের মেছোরদিয়া গ্রামের ব্যবসায়ী রাজ্জাক শেখের ছেলে।

স্থানীয় রায়েকদা কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি।

মধুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ জানান, একটি ভাড়া করা মোটরসাইকেলে পাভেল তার বন্ধু নাঈমকে নিয়ে বোয়ালমারী যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

বোয়ালমারী থানার ওসি মো. রুহুল আমিন বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে আঘাত লাগে।

এতে পাভেল ও নাইম দুইজনই গুরুতর আহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পাভেলের মৃত্যু হয়।