চুয়াডাঙ্গায় ট্রেনের বগি লাইনচ্যুত
চুয়াডাঙ্গার উথলী স্টেশন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
এতে খুলনার সঙ্গে ঢাকা, সৈয়দপুর ও গোয়ালন্দগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
চুয়াডাঙ্গার উথলী রেলওয়ে স্টেশন মাস্টার ইমদাদুল হক জানান, ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন ঈশ্বরদী থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে যাত্রা শুরু করেছে।
তিনি বলেন, মালবাহী ট্রেনটি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন অতিক্রম করে খুলনার দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আইকে ৩৪ ডাউন নামের এই ট্রেন উথলী স্টেশন অতিক্রম করার পরপরই তিনটি বগি লাইনচ্যুত হয়।
উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান স্টেশন মাস্টার।
