২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে  বুধবার হরতাল ১৮ দলের

হরিণাকুন্ডু উপজেলা বিএনপি সভাপতিকে হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 08:35 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

জেলা বিএনপি সভাপতি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরে হরিণাকুন্ডুর দখলপুর বাজারে সন্ত্রাসীরা বোমা মেরে ও কুপিয়ে উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেনকে হত্যা করে।

এ ঘটনার পর সোমবার দুপুরেই হরিণাকুন্ডু বাজারে সংখ্যালঘু সম্প্রদায়ের ১০/১২টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করেছে দুর্র্বৃত্তরা।

এছাড়া মঙ্গলবার দুপুরে দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর ওয়ার্ড আওযামী লীগ সভাপতি রেজাউল ইসলাম, তার ভাই হোসেন আলি ও রবিউল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগও করে দুর্বৃত্তরা।

হরিণাকুন্ডু থানার ওসি মহিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে আগুন নেভায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হরিণাকুন্ডুতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।