২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় উপজেলা পরিষদে ও আ. লীগ নেতার বাড়িতে হাতবোমা বিস্ফোরণ

বিএনপি-জামায়াত জোটের হরতালের মধ্যে গুড়ার ধুনটে উপজেলা পরিষদের প্রধান ফটকে এবং আওয়ামী লীগের এক নেতার বাড়িতে হাতবোমা ছোড়া হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

যারা এই বোমা ছুড়েছে, তাদের সনাক্ত করতে পারেনি পুলিশ।  

ধুনট থানার ওসি শাহজাহান পাশা সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোররাতে বোমা বিস্ফোরণের ঘটনা দুটি ঘটে।

উপজেলা পরিষদ ভবন ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহানের বাসভবন কয়েক গজ দূরত্বে অবস্থিত। দুটি স্থানে প্রায় একই সময় ৫/৬টি হাতবোমা ফাটায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা।

সোবহান সাংবাদিকদের বলেন, “রাতে হামলাকারীরা আমার বাসার দরজা-জানলায় লাথি দিতে থাকে। এক পর্যায়ে তারা কয়েকটি ককটেল ফাটায়।”

ওসি বলেন, “ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি। কিন্তু ককটেল হামলার সাথে জড়িতদের সনাক্ত করা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”