২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সংঘর্ষে নিহত ১

মাগুরার মোহাম্মদপুর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

নিহত মারুফকে (২৫) নিজেদের কর্মী বলে দাবি করেছে বিএনপি।

মোহাম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার ধোয়াইলবাজারে এ সংঘর্ষ হয়।

বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে মোহাম্মদপুর সদরে আসার পথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

কাঁদুনে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে ওসি জানান।

আহত তিনজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের মধ্যে মারুফের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসক অরুন কান্তি দে জানান।

জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ বলেন, সংঘর্ষে তাদের নয় কর্মী গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।