সিরাজগঞ্জে রাতে পুলিশের ওপর হামলা, আহত ২
সিরাজগঞ্জ শহরে রাতে টহল পুলিশের পিকআপ ভ্যানে হরতাল সমর্থকদের হামলায় দুই কনস্টেবল আহত হয়েছেন।
আহত আব্দুল কাদের ও আনোয়ার হোসেনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে পুলিশের একটি পিকআপ ভ্যান পুলিশ লাইন থেকে আসার পথে শহরের মাছুমপুর এলাকায় সাবেক সাংসদ প্রয়াত আব্দুল লতিফ মির্জার বাড়ির সামনে পৌঁছালে হরতাল সমর্থকরা ইট-পাটকেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনার পর রাতেই তাৎক্ষণিক অভিযানে সন্দেহভাজন ২০ থেকে ২২ জনকে আটক করা হলেও পরে দুজনকে রেখে বাকিদের ছেড়ে দেয়া হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি।
