২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভায় ওঠেনি কওমি মাদ্রাসা আইন

আলোচ্যসূচিতে থাকলেও বহুল আলোচিত কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ আইন সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওঠেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 05:47 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেছেন, “এটি বৈঠকের এজেন্ডা থেকে প্রত্যাহার করার অনুরোধ করে শিক্ষা মন্ত্রণালয়। আইনটি আরো ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় ফিরেয়ে নিয়েছে।”

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ আইনের প্রস্তাব ওঠার কথা ছিল।

মন্ত্রিসভার বৈঠকের একদিন আগেই হেফাজতে ইসলামে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এই আইন না করতে সরকারকে হুঁশিয়ার করে।

ওই সংবাদ সম্মেলনে কওমি মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রকদের নেতা ও হেফাজত আমির শাহ আহমদ শফী বলেন, “সরকারি মাদ্রাসার মতো এ মাদ্রাসাকে (কওমি) করার চেষ্টা করবেন না। যদি ওই ভাবে করেন, তাহলে গৃহযুদ্ধ হবে।”

নারী শিক্ষার বিরোধী শফী তাদের অবস্থানের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, “আলিয়া মাদ্রাসা এখন সহশিক্ষায় পরিণত হয়েছে। মহিলা-পুরুষ একসাথে লেখাপড়া করছে।

“কওমি মাদ্রাসা যদি সরকারের নিয়ন্ত্রণে যায়, তাহলে তো আলিয়া মাদ্রাসার মতো হয়ে যাবে। আর দ্বীন থাকবে না।”

পুরনো খবর:

স্বীকৃতি পাচ্ছেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা