২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামপুরে আ. লীগ কর্মী নিহত

হরতালের মধ্যে জামালপুরের ইসলামপুরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় এক আওয়ামী লীগকর্মী নিহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 12:16 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

ইসলামপুরের উপজেলা চেয়ারম্যান আব্দুল বারী মণ্ডল বলছেন, হরতালের মধ্যে রামভদ্রা বাজারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের সঙ্গে সংঘর্ষে শাহাজাদা নামের ওই আওয়ামী লীগ কর্মী নিহত হন।

তবে পুলিশ বলছে, ব্যক্তিগত শত্রুতার জের ধরে খুন হয়েছেন শাহাজাদা।  

আব্দুল বারী মণ্ডল জানান, হরতালের মধ্যে দোকান খোলা রাখা নিয়ে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রামভদ্রা বাজারে বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ বাঁধে।

এক পর্যায়ে প্রতিপক্ষের ফালার আঘাতে শাহাজাদা ঘটনা স্থলেই নিহত হন।

নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান জানান, রামভদ্রা গ্রামের জবেদ আলীর ছেলে শাহাজাদা স্থানীয় আওয়ামী লীগ কর্মী।

সংঘর্ষে আহত আরো ১০ জনকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। 

এদিকে জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলছেন,  রামভদ্রা বাজারে ঘটনাটি রাজনৈতিক নয়।

“আগের বিরোধের জের ধরে আওয়ামী লীগ কর্মী শাহাজাদা আজ সকালে নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।”