২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ-এর হাতে এক বাংলাদেশি আটক

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত থেকে এক বাংলাদেশিকে বিএসএফ আটক করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2013, 02:47 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

রোববার সকাল ৬টার দিকে ভারতের ভীমপুর বিএসএফ ক্যাম্প সদস্যরা সীমান্ত পিলার ২৯১ ও ২৯২ মধ্যবর্তী সাব পিলার ২০-এর কাছ থেকে সানোয়ার হোসেনকে (৪৫) আটক করেছে।

গরু বিক্রেতা সানোয়ার বিরামপুরের কাটলা ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা। 

বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মিজানুর রহমান বলেন, “আমরা জানতে পেরেছি বিরামপুরের ভাইগড় ক্যাম্পের বিপরিতে ভারতের ভীমপুর ক্যাম্প বিএসএফ সদস্যরা তাদের কাঁটা তারের বেড়া সংলগ্ন সীমান্ত থেকে সানোয়ারকে আটক করেছে।”

এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।