পুলিশের ধাওয়ায় আসামির মৃত্যু
ফেনীর চাড়িপুর বিসিক শিল্প নগরী এলাকায় পুলিশের ভয়ে পুকুরে ঝাপ দিয়ে এক আসামির মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় চাদাবাজি মামলার ফেরারি আসামি নজরুল ইসলাম মিয়া (৩০) ও অপর তিন আসামিসহ পুকুরে ঝাপ দেন।
নিহত নজরুল পৌর এলাকার মধ্যম চাড়িপুর গ্রামের নুর নবীর ছেলে।
জেলার পুলিশ সুপার পরিতোষ ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় চাড়িপুর বিসিক শিল্প নগরী এলাকায় পুলিশ অভিযানে যায়।
এ সময় সন্ত্রাস চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ারাভূক্ত আসামি তোফায়েল আহম্মদ (২৮), মো. লাভলু (২৬), মো. ফারুক (৩০) ও নজরুল ইসলাম মিয়া (৩০) একযোগে পাশের একটি পুকুরে ঝাপ দেয়।
পুলিশ তাদের গ্রেপ্তার করলে নজরুল অসুস্থ হয়ে পড়ে।
পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
