২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিজিবির টহল শুরু

চট্টগ্রামে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 05:11 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

শুক্রবার সকাল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারি, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দিচ্ছে বলে চট্টগ্রাম জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে  সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারি উপজেলায় পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে তারা টহল শুরু করেছে।”

এদিকে চট্টগ্রামে শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত সাতকানিয়া ও লোহাগাড়ায় সকাল থেকে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা টহল দিচ্ছে বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া।

সাতকানিয়া উপজেলার কেরানী হাট এলাকায় আওয়ামী লীগ ও বিরোধী দলীয় জোট শুক্রবার পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় কয়েক দিন ধরে কিছুটা উত্তেজনা চলছিল।

তবে পুলিশ কর্মকর্তা এমরান জানিয়েছেন,  কোন দলের কর্মীরাই সমাবেশের প্রস্তুতি নেয়নি।

সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।