২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনা পৌর এলাকায় ১৪৪ ধারা

নেত্রকোনা পৌরসভা এলাকায় শুক্রবার সকাল থেকে সন্ধ্যা অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট মিন্টু চৌধুরী জানান, জেলা বিএনপি নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়ার পুরাতন কালেক্টরেট ভবনের সামনে শুক্রবার দুপুর ১২টায় সমাবেশ ডাকে। একই সময়ে এই সমাবেশ স্থলের কাছাকাছি কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জেলা আওয়ামীলীগও সমাবেশ আহ্বান করে।

তিনি বলেন, “এতে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় এবং জন সাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় পৌর এলাকায় শুক্রবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।”  

এদিকে দুই সমাবেশস্থল ও শহরের গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।