এসি চাপায় শ্রমিকের মৃত্যু
গাজীপুরের চান্দনা এলাকায় একটি কারখানায় এসি চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সফি প্রসেসিং লিমিটেডের ইলেকট্রিশিয়ান জহিরুল ইসলাম (৩০) দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারখানার সহকারী মহা ব্যবস্থাপক সৈয়দ শরীফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার নিচ তলায় দেয়ালের পাশে এসি মেরামত করার সময় জহির মাটিতে পড়ে যান। এ সময় এসিটি তার শরীরে উপর পড়লে গুরুতর আহত হন তিনি।
কারখানার চিকিৎসক মো. তায়েফুজ্জামান জানান, তার বুকে ও মাথায় আঘাত লাগে। দ্রুত গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
