২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর সড়কে বিজিবি

রাজশাহীতে নাশকতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 07:57 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন প্লাটুন বিজিবি সদস্য রাজশাহী বিজিবি সেক্টর থেকে বের হয়ে নগরীতে টহল শুরু করে।

বিজিবি-র রাজশাহী-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম বলেন, “রাজশাহীর পরিস্থিতি এখনো শান্ত রয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

“বাড়তি সতর্কতার জন্য তিন প্লাটুন বিজিবি সদস্য নামানো হয়েছে। আরো দুই প্লাটুন বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রয়েছে।”

এরা নগরীসহ জেলার মধ্যে কোথাও বড় ধরনের কিছু ঘটলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে বলে জানান তিনি।

মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান জানান, শুক্রবার মহানগরীতে ১৪ দল ও ১৮ দলের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে কিছুটা উত্তেজনা।

“এ কারণে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বিজিবি টহল শুরু করেছে।”