২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন থেকে পড়ে যুবকের মৃত

গাজীপুরের কালীগঞ্জে ট্রেন থেকে পড়ে আহত এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 05:54 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

এ ঘটনায় আহত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার গুলখার এলাকার মৃত আবুল বাসারের ছেলে মফিজুল ইসলাম বাবু(২২) বুধবার রাতে মারা যান।

ঢাকার কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান,  সেদিন সকালে আখাউড়া স্টেশন থেকে বাবু ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে ওঠেন।

গাজীপুরের কালীগঞ্জ সেতু পশ্চিমে পৌঁছলে দুপুর দেড়টার দিকে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা বাবু চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন।

এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে এবং পরে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্বজনদের আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে।