২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জের সদর উপজেলায় বাসচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার কড্ডা মোড়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনছার আলী (৬০) পেশায় ফল ব্যবসায়ী। তিনি কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের বাসিন্দা।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি আমিনুল ইসলাম জানান, কড্ডার মোড়ে রাস্তা পার হচ্ছিলেন আনছার আলী। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী টিআর পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।