২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষক হত্যায় ৪ জনের ফাঁসি

বাগেরহাটে সুশান্ত ওরফে কালাচাঁদ মল্লিক নামে এক কৃষককে হত্যার দায়ে তিন সহোদরসহ চারজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 04:21 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম সোলায়মান ওই আদেশ দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী।

দণ্ডাদেশপ্রাপ্ত  বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের খাড়াসম্বল গ্রামের কালিপদ মণ্ডলের ছেলে দিলীপ মণ্ডল, একই গ্রামের মৃত বিপীন মল্লিকের তিন ছেলে সুষেণ মল্লিক, দীপঙ্কর মল্লিক ও সুভাস মল্লিক রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এদের মধ্যে দিলীপ ও সুষেন পল্লী চিকিৎসক।

আইনজীবী শেখ মোহম্মদ আলী জানান,  ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি ভোরে বাগেরহাট খাড়াসম্বল গ্রামের সুধীর মল্লিকের ছেলে সুশান্ত ওরফে কালাচাঁদ মল্লিক নিজের চিংড়ি ঘেরে গিয়ে নিখোঁজ হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তিনি বলেন, তার ঘেরের পাশের সফেদ ফকিরের কাটাখাল থেকে সুশান্তের গলায় ফাঁস লাশ উদ্ধার হয়।

ওই রাতে নিহতের বোন শোভা রাণী মল্লিক বাদী হয়ে দিলীপ, সুষেণ, দীপঙ্কর ও সুভাসের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলা করেন।

জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা সংঘবদ্ধ হয়ে শ্বাসরোধ করে এ হত্যাকাণ্ড ঘটনায় বলে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা বাগেরহাট মডেল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) কাজী মফিজুল ইসলাম।