২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্না দের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দের মুত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 01:59 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

বৃহস্পতিবার ভোরে ভারতের বেঙ্গালোরের একটি হাসপাতালে মারা যান মান্না দে। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম জানিয়েছেন, “শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করে শেখ হাসিনা বলেছেন, তার মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীতাঙ্গণে অপূরণীয় ক্ষতি হয়েছে।”

প্রধানমন্তী প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রয়াত এই শিল্পীর জন্য শান্তি কামনা করেন তিনি।

১৯৫০ থেকে ১৯৭০ এর দশকে ভারতীয় চলচ্চিত্রে গান গেয়ে জনপ্রিয় হয়ে ওঠা এই শিল্পীর জন্ম ১৯১৯ সালে। পরিবারের দেয়া নাম প্রবোধ চন্দ্র দে হলেও ভারতীয় উপমহাদেশের সংগীতপ্রেমীরা তাকে মান্না দে নামে চেনে।

বাংলা ও হিন্দি ছাড়াও মারাঠি, গুজরাটিসহ ভারতের বিভিন্ন ভাষায় গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের কল্যাণে মান্না দে পরিণত হন জীবন্ত কিংবদন্তীতে।