২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে যুবক খুন

রাজশাহীর পবা উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 10:07 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বুধবার রাত পৌনে ৯টার দিকে দারুশা বাজারে চার যুবক গুলি করলে ঘটনাস্থলেই মাহাফুজুর রহমানের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পবা থানার ওসি আকবর হোসেন বলেন, একটি মাইক্রোবাস থেকে নেমে অজ্ঞাত পরিচয় চার সন্ত্রাসী রাত পৌনে ৯টার দিকে দারুশা বাজারে দাঁড়িয়ে থাকা মাহফুজকে লক্ষ্য করে কেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

“গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

মাহাফুজুর রহমান নগরীর চন্ডিপুর এলাকার ৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সারোয়ার হোসেন ডাবলু হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। এ মামলায় গ্রেপ্তার হলেও সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডাবলু সরকার বলেন, মাহফুজুর রহমান এক সময় যুবলীগের কর্মী ছিলেন।

“গত সিটি নির্বাচনে কাউন্সিলর পদে দলের মনোনয়ন না পেয়ে যুবলীগের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন,” বলেন তিনি।

তবে রাজপাড়া থানা বিএনপি সভাপতি শওকত আলী বলেন, মাহফুজ বিএনপিতে যোগ দেননি।