২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবনের বিম ধসে মৃত্যু

খাগড়াছড়ির শহরে একটি পুরোনো ভবনের বিম ধসে একজনের মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 09:04 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বুধবার সন্ধ্যার এ দুর্ঘটনায় মারা যান জুলফিকার আলম মুকুল (৫০) নামের এক ফার্মেসি মালিক।

তিনি জেলা সদরের শান্তি নগর এলাকার খোরশেদ আলমের ছেলে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ভবনের মালিকের অবহেলার কারণেই মুকুলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, নিজ ব্যবসা প্রতিষ্ঠান মুকুল ফার্মেসীর সামনের অংশে কাজ করার সময় পাশের পুরোনো ভবনের অবকাঠামো ভাঙ্গার কাজ চলছিল।

“হঠাৎ করে ওই ভবনের একটি পাকা বিম ধসে পড়লে মুকুল মাথা এবং ঘাড়ে মারাত্মক আঘাত পান।”

তাৎক্ষণিকভাবে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।