২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বোমা তৈরির সরঞ্জামসহ যুবক আটক

যশোরে বোমা তৈরির সরঞ্জাম ও পিস্তলসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 07:41 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বুধবার দুপুরে শহরের বেজপাড়ার তালতলা থেকে আটক সুজন (২০)  শহরের শংকরপুর এলাকার মো. জালালের ছেলে।

তার কাছে একটি পিস্তল, এক কেজি গান পাউডার, ২২টি জর্দার কৌটা ও দুটি হাসুয়া পাওয়া হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জাহিদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযান চলাকালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জম্মনসহ কয়েকজন পালিয়ে যায়।