২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করে পালানোর সময় পিটুনি, নিহত ২

চট্টগ্রামের রাউজান উপজেলায় এক ইউপি সদস্যকে গুলি করে পালানোর সময় দুই সন্ত্রাসীকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 01:52 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

নিহতরা হলেন- সুমন ও মোজাম্মেল।

বুধবার বেলা ১১টার দিকে রাউজানের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

রাউজান থানার ওসি এনামুল হক জানান, বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেক তার বাড়ির কাছেই হামলার শিকার হন।

“তাকে গুলি করে সন্ত্রাসীরা পালানোর সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে দুজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।”

এদিকে ছররা গুলিবিদ্ধ খালেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চমেক পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান।