২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ ধরায় এক বছরের সাজা

ভোলার চরফ্যাশনে অবৈধভাবে ইলিশ মাছ ধরার দায়ে ১২ জেলেকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 08:12 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

এছাড়া অপর দুই জেলেকে এক হাজার টাকা করে জরমিনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ দেব এ আদালত পরিচালনা করেন।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশ অমান্য করে চরফ্যাশনের তেঁতুলিয়া নদীর গজারিয়া ও বাংলাবাজার এলাকায় মাছ ধরার সময় সোমবার সন্ধ্যায় ১৪ জেলেকে আটক করা হয়।

এদের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। তারা হলেন- জাকির (৪০), জাফর (২০), কাসেম (২০), কামাল (২০), সালাউদ্দিন (২০), জসিম (৪০), রিপন (১৮), ফকরুল (৪০), আমির হোসেন (৪৭), বেল্লাল (২৯) ও সোহাগ (১৮)।

এছাড়া ভোলায় মেঘনা নদী থেকে প্রায় ৩০ লাখ টাকার কারেন্ট ও সুতার জাল আটক করেছে  কোস্ট গার্ড।

আটককৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।