২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে অপহরণ

নীলফামারীর ডোমার উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 05:23 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

সোমবার রাতে পাগলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার সকালে স্থানীয়রা হাত-মুখ বাঁধা অবস্থায় ওই নারীর স্বামীকে (২৫) উদ্ধার করে।

ডোমার ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হক জানান, জলঢাকা পৌরসভা এলাকার বগুলাগাড়ি সরকার পাড়া গ্রামের এক যুবক (২৫) সোমবার রাতে স্ত্রীকে (২০) নিয়ে অটোরিকশায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা গ্রামে শ্বশুড়বাড়ি যাচ্ছিলেন।

পথে রাত সাড়ে ৯টার দিকে ডোমারের পাগলাবাজারে দুর্বৃত্তরা অটোরিকশা থামিয়ে স্বামীকে মারধর করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং স্ত্রীকে নিয়ে যায়।

সকালে স্থানীয়রা গ্রাম পুলিশের সহায়তায় স্বামীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরে তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়।

ডোমার থানার ওসি কফিল উদ্দিন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপহৃত বধূকে উদ্ধারের চেষ্টা চলছে।