২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে মুক্তিযোদ্ধার মৃত্যু

জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মেরাজুল ইসলাম (৬২) মারা গেছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক এই সম্পাদকের মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।  

তিনি স্ত্রী ও এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুল ইসলাম খোকা জানান, বুধবার বাদ আছর জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে মিয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতিক মন্ত্রী আবুল কালাম আজাদ, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, হুইপ মির্জা আজম, জেলা পরিষদ প্রশাসক মো. শহীদুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুল ইসলাম খোকা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।