২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় ফাটল হাতবোমা, আহত ৩

বগুড়া সদর থানায় দুটি হাতবোমার বিস্ফোরণে তিন জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 02:27 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মঙ্গলবার দুপুরে থানার মূল ভবনের সিঁড়ির সামনে এ বিস্ফোরণ ঘটে বলে দায়িত্বরত কর্মকর্তা গুল বাণু জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে থানার মধ্যে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

“তখন আমি দৌঁড়ে অন্য কক্ষে চলে যাই।পরে বাইরে বেরিয়ে দেখি হাতবোমায় তিন জন আহত হয়েছেন।”

তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

এএসআই গুল বাণু বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আহতদের মধ্যে দুই জনের পরিচয় জানাতে পেরেছে পুলিশ।

তারা হলেন- কাহালু উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল আলম (৫০) এবং শহরতলীর বনানী এলাকার আনিসুর রহমান (৩৬)।

তারা একটি মামলার কাজে থানায় এসেছিলেন বলে জানান এএসআই।

প্রত্যক্ষদর্শীরা জানান, থানায় বিস্ফোরণের পর সামনের কবি নজরুল ইসলাম সড়কসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ সময় সড়কে পথচারীদের ছুটোছুটি করতে দেখা যায়। গাড়ি চলাচলও বন্ধ হয়ে যায়।