বিপুল ইলিশ ও জাল আটক করেছে নৌবাহিনী
ইলিশ রক্ষায় টানা এক সপ্তাহের অভিযানে বিপুল পরিমাণ মা ইলিশ ও জাল আটক করেছে নৌবাহিনী।
এ সময় তিনটি নৌকা এবং ১৩ জেলেকেও আটক করা হয় বলে সোমবার নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ রক্ষায় ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সরকার ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্র উপকূলীয় বরিশাল, চাঁদপুর, ভোলা, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট এবং খুলনার নদনদীতে নৌবাহিনী এ অভিযান চালায়।
অভিযানে পৌনে এক কোটি টাকা মূল্যের জাল, ২৭৫ কেজি মা ইলিশ, তিনটি নৌকাসহ ১৩ জেলেকে আটক করা হয়।
গ্রেপ্তারদের এবং উদ্ধার করা জালগুলো স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা
এই অভিযান ২৩ অক্টোবর পর্যন্ত অব্যহত রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
