উত্ত্যক্তের দায়ে নারায়ণগঞ্জে যুবক দণ্ডিত
উত্ত্যক্তের দায়ে নারায়ণগঞ্জ শহরে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার শহরের আমলাপাড়া এলাকায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় সুমন সাহাকে (৩২) ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান এ আদালত পরিচালনা করেন।
ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জানান, কলেজে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে অনেক দিন ধরে উত্ত্যক্ত করছিল ওই এলাকার বাদল চন্দ্র সাহার ছেলে সুমন।
রোববার সন্ধ্যায় ওই মেয়ের বাসায় গিয়ে বাবা-মাকে মারধর করে এবং বাড়ির আসবাপত্র ভাংচুর করে সে।
সোমাবার দুপুরে এলাবাসী সুমন সাহাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
