বরিশালে চার জেলে আটক, জাল উদ্ধার
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে মেঘনা নদী থেকে চার জেলেকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে মেঘনা নদীর হিজলা, গৌরবদী ও ধূলখোলা এলাকায় অভিযান চালায় মৎস্য অধিদপ্তর ও নৌ বাহিনী।
এ সময় তাদের কাছ থেকে প্রায় এক লাখ মিটার জাল উদ্ধার হয়।
বরিশালের হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।
নৌ বাহিনীর লে. কমান্ডার ফয়সাল জানিয়েছেন, উদ্ধার করা জাল পুড়িয়ে ফেলা হবে।
ইলিশ সম্পদ রক্ষায় প্রজনন মৌসুমে ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
