২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাংক-লরির চাপায় বৃদ্ধার মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্যাংক-লরির চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 11:52 AM

Updated : 23 Aug 2022, 07:07 PM

কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রাতইল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত বেগম (৬০) রাতইল গ্রামের মৃত মফিজউদ্দিনের স্ত্রী। পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী লরি চালককে গ্রেপ্তার করেছে।

ওসি জানান, বেগম সড়কের পাশে বসে পাট বাছছিলেন। ঢাকা থেকে খুলনাগামী ট্যাংক-লরিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।