‘সংসদে আসনের ভিত্তিতেই নির্বাচনকালীন মন্ত্রী পরিষদ’
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সংসদে আসনের ভিত্তিতেই নির্বাচনকালীন সরকারের মন্ত্রী পরিষদ গঠন করা হবে।
রোববার পাবনায় নবগঠিত আমিনপুর থানা উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি নির্বচনকালীন সরকারের গঠনের ব্যাখ্যা দেন।
সভা-সমাবেশ নিষিদ্ধ সম্পর্কে মন্ত্রী বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ করায় সংবিধান লংঘিত হয়নি।
“মানুষের জান-মালের নিরাপত্তার বিষয়টি সংবিধানেই বলা আছে। সংবিধান অনুযায়ী পুলিশ আইনশৃংখলা রক্ষার্থে সভা-সমাবেশ নিষিদ্ধ করতেই পারে।”
পাবনার ১১তম আমিনপুর থানার উদ্বোধন শেষে একটি সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিকল্পনা মন্ত্র্রী এ কে খন্দকার।
