শ্রীমঙ্গলে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় রোববার বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে তিনজন শ্রীমঙ্গল সদরে এবং একজন সিন্দুরখান ইউনিয়নে মারা যান বলে পুলিশ নিশ্চিত করেছে।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা দেড়টার দিকে বৃষ্টির সময় বাড়ির উঠোনে ছিলেন শ্রীমঙ্গল সদরের বিরাহিমপুর আবাসিক এলাকার সাকিল মিয়া (২৫), তার স্ত্রী সুমি আক্তার (২২) এবং প্রতিবেশী আব্দুল মজিদের ছেলে রাহী মিয়া (৭)।
বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
ওসি আরো বলেন, সিন্দুরখান ইউনিয়নের শ্রীগাঁও গ্রামের তুরুক মিয়া (৫৮) দুপুরে বৃষ্টির সময় ধানক্ষেতে কাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
