২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ শিকারের দায়ে বরিশালে ২১ জেলের দণ্ড

নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ শিকারের অভিযোগে বরিশালে ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 08:46 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শুক্রবার গভীর রাত ও শনিবার জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ ও সদরে বিভিন্ন নদী এলাকায় অভিযান চালিয়ে ২৬ জেলেকে আটক করে মৎস্য অধিদপ্তর। এদের মধ্যে ২১ জনের জেল-জরিমানা হয়।

অভিযান চলাকালে ৮০ হাজার ৫শ’ মিটার জাল, ২৪০ কেজি ইলিশ ও তিনটি নৌকাও আটক করা হয়।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হিজলা উপজেলায় আটক তিন জেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, মেহেন্দীগঞ্জে আটক ১৬ জেলেকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

একই উপজেলা থেকে আটক অপর দুই জেলের কাছ থেকে দুই হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

এছাড়া সদর উপজেলা থেকে শনিবার বিকালে আটক ৫ জেলেকে রাতে ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হবে বলে জানান ওয়াহিদুজ্জামান।