২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে আসন বরাদ্দের দাবিতে উল্লাপাড়ায় অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি ও আসন বরাদ্দের দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 04:09 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার সকালে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি ট্রেনটি আটকা পড়ে।

মানববন্ধনে বক্তারা বলেন, এ অঞ্চলের মানুষের চলাচলের সহজ যোগাযোগ মাধ্যম ট্রেন হলেও লাহিড়ী মোহনপুর স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি বা আসন বরাদ্দ নেই।

এটা নাগরিক অধিকার পরিপন্থি উল্লেখ করে তারা দ্রুত দাবিপূরণে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

অবরোধ ও মানববন্ধনে উপজেলার মোহনপুর, বড়পাঙ্গাসী, উধুনিয়া, কয়ড়া, পুর্ণিমাগাতী, দূর্গনগর, ও পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ও পাচপুঙ্গলী ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ অংশ নেয়।

উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বলেন, সংবাদ পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবিপূরনের বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে অবগত করার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। পরে সকাল সোয়া ১০টার পর থেকে ট্রেন চলাচল শুরু হয়।