২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৪ জামায়াত নেতা গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারিসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 03:15 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার দুপুরে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিসাখালী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ওই ঘর থেকে বিভিন্ন ধরনের বেশকিছু বই, চাঁদা আদায়ের রশিদ ও লিফলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ

গ্রেপ্তাররা হলেন উপজেলা জামায়াতের আমির স্থানীয় টেংরাখালী হোসাইনিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মওলানা আলতাফ হোসাইন (৫৪), সেক্রেটারি মো. রফিকুল ইসলাম (৩৭), বাধাল ইউনিয়ন জামায়াতের সভাপতি শেখ নুরুল ইসলাম (৪৩) এবং ধোপাখালী ইউনিয়নের সভাপতি মো. আলী আকবর (৫৬)।

এদের বাড়ি কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ আব্দুল ওয়াদুদ অভিযোগ করেন, সকাল থেকে ওই নেতারা দলীয় কার্যালয়ে বসেছিলেন। হঠাৎ দুপুর সাড়ে ১২টার দিকে কোন কারণ ছাড়াই পুলিশ চার নেতাকে থানায় নিয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, খলিসাখালী গ্রামের মাহাতাব নামে এক ব্যক্তির ভাড়া বাড়িতে জামায়াতে ইসলামীর একটি অস্থায়ী কার্যালয় রয়েছে। সেখানে গোপন বৈঠক করে নাশকতা পরিকল্পনা করছে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পরে সেখানে থেকে সরকার বিরোধী প্রচারণামূলক লিফলেট, চাঁদা আদায়ের রশিদ ও দলের বেশকিছু বই উদ্ধার করা হয়। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।